1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

লেবাননে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৫৬ বার পঠিত

লেবাননে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, লেবাননে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন মিশেল ইসা। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মিশেল একজন অসাধারণ ব্যবসায়ী, একজন আর্থিক বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অসাধারণ একজন নেতা।

তবে কূটনৈতিক কর্মকর্তা হিসেবে ইসার পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা নেই বলে জানা গেছে। তিনি কূটনীতিক লিসা জনসনের স্থলাভিষিক্ত হবেন। লিসাকে ২০২৩ সালের ডিসেম্বরে বাইডেন প্রশাসন নিয়োগ দিয়েছিল।

বর্তমানে ইসা বৈশ্বিক আর্থিক সংস্থা নিউটন ইনভেস্টমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লেবাননের রাজধানী বৈরুতে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে শিশু অবস্থায়ই পরিবারের সঙ্গে তিনি ফ্রান্সের প্যারিসে চলে যান।

প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জনের পর ইসা প্যারিস এবং নিউ ইয়র্কে ব্যবসায়ী হিসেবে জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি একটি অটোমোবাইলের ডিলারশিপ কিনে নেন। এটি বিক্রি করে পরবর্তীতে তিনি নিউটন ইনভেস্টমেন্ট গ্রুপে যোগ দেন।

ব্যবসায়ী হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা থাকলেও তার কূটনৈতিক কোনো অভিজ্ঞতা নেই বলে জানা গেছে। গত বছরের নভেম্বর থেকে লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অগ্রণী ভূমিকা পালন করেছে। ২০২৩ সালে লেবাননে বিশাল আকারের একটি নতুন দূতাবাসের কাজও শুরু করা হয়েছে যা বাগদাদের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বলে জানা গেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর