1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

‘লাল সন্ত্রাস’ এর প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৯৯ বার পঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু কর্তৃক ‘লাল সন্ত্রাস’ এর ঘোষণা দেওয়ার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (১৮ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে হলপাড়া থেকে মিছিল শুরু করে তারা।

এ সময় ‘উদ্যানের গাঁজাখোর—উদ্যানে চলে যা’, ‘লাল সন্ত্রাসের ঠিকানা—ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না’, ‘মেঘমল্লারের দুই গালে—জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, যেখানে আমরা প্রতিনিয়ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি সেখানে প্রকাশ্যে ফেসবুকে লাল সন্ত্রাসের ঘোষণা দিচ্ছেন মেঘমল্লার বসু। সন্ত্রাসী মেঘমল্লারা এই রাষ্ট্র ও সমাজের জন্য হুমকি।

তারা বলেন, আমরা চব্বিশ ঘণ্টার মধ্যে এই সন্ত্রাসী মেঘমল্লার বসুকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। একইসঙ্গে গত কয়েকদিনের বিশৃঙ্খলার ঘটনায় এই সন্ত্রাসীর কোনো হাত আছে কি না তা খতিয়ে দেখার দাবি জানাচ্ছি।

শুক্রবার রাতে অস্ত্র হাতে তুলে নিয়ে লাল সন্ত্রাস কায়েমের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। তার এই পোস্টের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ করে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর