1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রোহিঙ্গা সমস্যা নিয়ে ২৫ আগস্ট কক্সবাজারে আন্তর্জাতিক সেমিনার করবে সরকার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৩ বার পঠিত

কক্সবাজারে রোহিঙ্গা সমস্যা নিয়ে আগামী ২৫ আগস্ট সরকার আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করবে বলে জানয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আগমনের ৮ বছর পূর্তি উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হচ্ছে। সেমিনারে বিভিন্ন দেশ থেকে প্রায় অর্ধশতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব পর্যায়ের ব্যক্তিরাও অংশগ্রহণ করতে পারেন।

শফিকুল আলম জানান, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের আয়োজনে নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সেমিনার হবে। সেমিনারে সহ- সহযোগী হিসেবে কাজ করবে মালয়েশিয়া ও ফিনল্যান্ড। এছাড়া কাতারের দোহাতে রোহিঙ্গা সমস্যা নিয়ে আরও একটি বড় সেমিনার হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর