1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রিপন মণ্ডলের আগুনে বোলিংয়ে ১২৪ রানেই থামলো নোয়াখালী

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

বল হাতে আগুন ঝরালেন তরুণ পেসার রিপন মণ্ডল। ৪ ওভারে একটি মেইডেনসহ মাত্র ১৩ রান দিয়ে নিলেন ৪ উইকেট।

ডানহাতি এই পেসারে বিধ্বংসী বোলিংয়ে ৮ উইকেটে ১২৪ রানেই থামলো নোয়াখালী এক্সপ্রেসের ইনিংস। অর্থাৎ জিততে হলে রাজশাহী ওয়ারিয়র্সকে করতে হবে ১২৫।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় রাজশাহী। শুরুটা ভালো করলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নোয়াখালী। ওপেনার হাবিবুর রহমান ৬ বলে ৫, ওয়ান ডাউন সাব্বির হোসেন ১১ বলে করেন ৬ রান। মাজ সাদাকাতের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৫।

এরপর মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী ভালো করতে পারেননি। অঙ্কন ২৭ বল খেলে করেন ২২, জাকের ৮ বলে ৬। অধিনায়ক হায়দার আলি একটু চেষ্টা করেছিলেন। ২৮ বলে ৩৩ রান আসে তার ব্যাট থেকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর