1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রিজওয়ানকে ফেরালেন রানা, ৬ উইকেট নেই পাকিস্তানের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | সালমান আলি আগাকে নিয়ে ৩০ রানের জুটি করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু পাকিস্তানের পক্ষে স্বস্তিদায়ক এই জুটিকে বেশিদূর এগোতে দেননি নাহিদ রানা। রিজওয়ানকে প্রথম স্লিপে ফিল্ডিং করা নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান টাইগার পেসার। এতে ষষ্ঠ উইকেটের পতন হয় পাকিস্তানের। অন্যদিকে ইনিংসের প্রথম উইকেট শিকার তুলে নেন রানা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬৬ ওভারের খেলা শেষে ৬ উইকেটে ২১৬ রান। খুররম শাহজাদ ৩ আর সালমান আলি আগা ১৮ রানে অপরাজিত।

আজ শনিবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিককে বোল্ড করেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসারের ইন সুইং বলে উড়ে যায় পাকিস্তানি ব্যাটারের স্টাম্প। তাসকিনের টানা পাঁচ দুর্দান্ত ডেলিভারি মোকাবেলা করার পর শেষ বলে আর টিকে থাকতে পারেননি শফিক।

মধ্যাহ্নবিরতি পর্যন্ত আর কোনো উইকেট পায়নি বাংলাদেশ। ১ উইকেটে ৯৯ রান করে মধ্যাহ্নভোজে যায় পাকিস্তান।

বিরতি থেকে এসেই পাকিস্তানের শতরানের (১০৭ রান) জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। টাইগার স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান শান মাসুদ। ৬৯ বলে ৫৭ রান করেন পাকিস্তান অধিনায়ক। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১০ম ফিফটি।

মাসুদকে ফেরানোর কিছুক্ষণ পরই ফিফটি করা ব্যাটার সাইম আইয়ুবকেও প্যাভিলিয়নের পথ দেখান মিরাজ। ডানহাতি স্পিনারকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে চেয়েছিলেন পাকিস্তান ওপেনার। কিন্ত মিরাজের টার্ন করা বলটি মিস করেন তিনি। গ্লাভসে বল জমা করে দ্রুতগতিতে স্টাম্পড করেন লিটন দাস। ১১০ বলে ৫৮ রান করে (টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি) ফেরত যান আইয়ুব।

সৌদ শাকিলকে আজ ১৬ রানের (২৮ বলে) বেশি করতে দেননি তাসকিন। টাইগার পেসারের ব্যাক লেন্থের বল শাকিলের ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্প ভেঙে যায়। এটি তাসকিনের দ্বিতীয় শিকার।

৪৪ রানের মধ্যে ৩ উইকেট হারানো পাকিস্তানকে কিছুটা স্থির করার চেষ্টা করছিলেন বাবর আজম। একেবারেই টেস্ট মেজাজে খেলে ৭৭ বলে করেন ৩১ রান। কিন্তু পিচে সেট হওয়া বাবরের জন্য কাল হয়ে আসেন সাকিব আল হাসান। ৫৪তম ওভারে বাবরকে এলবিডব্লিউ করেন বাংলাদেশ অলরাউন্ডার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর