1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাস্তায় পড়েছিল অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ

ঢামেক প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের মরদেহ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পৌনে 8টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা পথচারী মো. আমজাদ আলী জানান, মেরুল বাড্ডা মেইন রোডে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর