1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাষ্ট্র পরিচালনায় মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবে রূপ দিতে হবে

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আজও বৈষম্যহীন রাষ্ট্রে রূপ নিতে পারেনি। এই বাস্তবতা অস্বীকারের সুযোগ নেই। বিজয়ের পাঁচ দশক পেরিয়ে গেলেও সমাজ ও রাষ্ট্রের নানা স্তরে বৈষম্য বিদ্যমান থাকায় বিজয় দিবসের প্রকৃত তাৎপর্য নিয়ে নতুন করে আত্মসমালোচনার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীরা।

তারা বলেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হলে বিজয় দিবস কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে। রাষ্ট্র পরিচালনায় মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তব রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন নতুন দেশ গড়া হোক বিজয় দিবসের অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভা ও ‘বিসিআরসি বিজয় দিবস সম্মাননা-২০২৫’ প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব বক্তব্য উঠে আসে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ওবায়দুর রহমান শাহীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, কন্ঠশিল্পী পলাশ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ড. মোঃ শরিফুল ইসলাম দুলু, জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ এনাম মুন্না, দেওয়ান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরিচালক দেওয়ান তানজিল আহমেদ, ড্রীমবাজ এডুকেশন এর সিইও মিনহাজুল ইসলাম, ইনডেক্স চেয়ারম্যান মো. মিজানুর রহমান ফরাজি, বিসিআরসির সিনিয়র সহ-সভাপতি ও বিজনেস ডাইজেস্ট এর সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিআরসির সাধারণ সম্পাদক ও বিজনেস ডাইজেস্ট এর নির্বাহী সম্পাদক সাহেদ আহাম্মদ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘বিসিআরসি বিজয় দিবস সম্মাননা-২০২৫’ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দেওয়ান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরিচালক দেওয়ান তানজিল আহমেদ, ড্রীমবাজ এডুকেশন এর সিইও মিনহাজুল ইসলাম, চিকিৎসাসেবায় বাংলাদেশ লেজার অ্যান্ড সেল সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইয়াকুব আলী, ইনডেক্স (আয়ুর্বেদী) চেয়ারম্যান মিজানুর রহমান ফরাজি, সংগীতে কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, পলাশ ও ইথুন বাবু, সাংবাদিকতায় চ্যানেল আই এর মামুনুর রশিদ, এশিয়ান টিভির জি. ই. বুলবুল। অনুষ্ঠান শেষে দেশবরেণ্য শিল্পীবৃন্দ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর