1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষ, এবার শুধু তফসিলের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে গেলেন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) প্রতিনিধিদল।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে স্বাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ শেষে তারা বেরিয়ে যান ২টায়। তবে রাষ্ট্রপতির সঙ্গে স্বাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এড়িয়ে গেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। বেলা ১১টা থেকে বঙ্গভবনের সামনে গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করলেও ইসির প্রতিনিধিদল তাদের কোনো বক্তব্য দেননি।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি অবহিত করা হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি-বেতারে ভাষণের মাধ্যম ভোটের তফসিল ঘোষণা করেন।

এদিন বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। সকাল থেকেই আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলক জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর