1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ বার পঠিত

রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় কর্মকর্তারাও ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এএফপির।

দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার বেশ কিছু জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে কিয়েভ। বলা হচ্ছে, মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসাবেই এসব হামলা চালানো হয়েছে। কয়েকদিন আগেই ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়ে বিদ্যুৎ সরবরাহ বিকল করে দিয়েছে মস্কো।

ইউক্রেনে একরাতেই আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা চালায় রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় মস্কো। তারপর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা।

প্রায় তিন বছর আগে যুদ্ধ শুরুর পর একরাতেই রেকর্ড ২৬৭টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ১৩৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানান তিনি।

রাশিয়ার রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকোভ টেলিগ্রামে এক পোস্টে বলেন, ইউক্রেনের ড্রোন ভূপাতিত করা হলে এর ধ্বংসাবশেষ ওই এলাকায় পড়লে সেখানে আগুন ধরে যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিয়াজান অঞ্চলে দুটিসহ একরাতেই ২২টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি বছর এ নিয়ে তৃতীয় বারের মতো রাশিয়ার সবচেয়ে বড় তেল ও গ্যাস কোম্পানি রোসনেফটে হামলার ঘটনা ঘটলো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর