1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রামেকের ইন্টার্ন চিকিৎসক শ্রেয়ানের কাজে মুগ্ধ স্বাস্থ্য উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্র বিকল হওয়া রোগীদের জন্য আড়াই হাজার ভায়াল ‘অ্যাল্টেপ্লেস’ ইনজেকশন বিনামূল্যে দেশে এনে এক অনন্য নজির স্থাপন করেছেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষানবিশ চিকিৎসক শীর্ষ শ্রেয়ান। হৃদ্‌রোগ চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব ওষুধের দাম প্রায় ১৭ কোটি টাকা।

বিশ্বখ্যাত স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন, ডিরেক্ট রিলিফ এবং এঞ্জেল ইনিসিয়েটিভের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে নেদারল্যান্ডস থেকে এসব ইনজেকশন দেশে নিয়ে এসেছেন তরুণ এই ইন্টার্ন চিকিৎসক। শ্রেয়ানের এমন অসাধারণ কাজের ভূয়সী প্রশংসা করেন স্বয়ং অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছেলেদের একটি এবং মেয়েদের দুটি হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধনকালে শীর্ষ শ্রেয়ানের প্রশংসা করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমি পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছি, মানুষের জীবন রক্ষায় তার অনন্য উদ্যোগের কথা। মানুষের প্রতি তার মধ্যে যে মমত্ববোধ-দরদ; আমি চাই, আমাদের প্রতিটি ছেলে-মেয়ের মধ্যে এই মানবিকতা তৈরি হোক।

এ সময় গণমাধ্যমের সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন হোস্টেলের, যা তাদের অধিকার। তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েরা যেন সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, আমরা সেটাই চাই। এই হোস্টেল হয়ে উঠুক তাদের নিরাপদ এবং আনন্দের জায়গা। নতুন হোস্টেলগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ড বিকশিত হবে।

স্বাস্থ্য শিক্ষা সচিব সারোয়ার বারী জানান, এই কাজের উদ্বোধনের মধ্য দিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের আবাসন সমস্যার সমাধান হবে। আধুনিক এই হোস্টেলগুলোতে শুধু আবাসনই নয়, অতিরিক্ত কারিকুলাম কার্যক্রম, জিমনেশিয়ামসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, সরকার দেশের ১০টি সরকারি মেডিকেল কলেজে মোট ১৯টি হোস্টেল নির্মাণ কাজ শুরু করেছে। এর মধ্যে ৮টি পুরাতন এবং দুটি নতুন মেডিকেল কলেজ রয়েছে। তারই অংশ হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ১২ তলা করে দুটি ছাত্রীদের হোস্টেল এবং ১৫ তলা বিশিষ্ট একটি ছাত্রদের হোস্টেল নির্মাণ করা হচ্ছে। তিনি আশা করেন, এর মাধ্যমে ৮ হাজারেরও বেশি শিক্ষার্থীর আবাসন সংকট দূর হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, সরকারের পদস্থ কর্মকর্তাসহ নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর