1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রানা প্লাজা দুর্ঘটনার মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে : শ্রম ও কর্মসংস্থান সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১২৩ বার পঠিত

রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় যতগুলো মামলা রয়েছে তাদের তালিকা প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় পাঠিয়ে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জুরাইনে রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এ কথা বলেন শ্রম সচিব। শ্রদ্ধা নিবেদন করে নিহত শ্রমিকদের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।

দোয়া-মোনাজাত শেষে শ্রম সচিব সাংবাদিকদের বলেন, জুরাইন কবরস্থানে ওই দুর্ঘটনায় নিহতদের এক অংশ অর্থাৎ ২৯১ জনকে সমাহিত করা হয়েছিল, যাদের পরিচয় এখনো পাওয়ানি।

রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় যতগুলো মামলা রয়েছে তাদের তালিকা প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় পাঠিয়ে

তিনি বলেন, উপদেষ্টা একটি সরকারি অনুষ্ঠানে কক্সবাজার গেছেন। তার পরামর্শ ক্রমে আজকের এই আয়োজন।

তিনি আরও বলেন, আজ সবার দাবি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবার বিচার হোক। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় যতগুলো মামলা রয়েছে তাদের তালিকা প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। যাতে আগামী বছরের এ দিনে শ্রমিকদের ভালো খবর দিতে পারি। এ ধরনের দুর্ঘটনাপ্রতিরোধে এবং শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ তৈরিতে শ্রম আইনের বিভিন্ন ধারা সংশোধন করা হচ্ছে।

এসময় শ্রম সংস্কার কমিশন প্রধান, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এর নির্বাহী পরিচালক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর