1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাজসাক্ষী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচতে চাইছেন : শেখ হাসিনার আইনজীবী

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন শেষ করেছেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী আমির হোসেন। এসময় তিনি উল্লেখ করেন, এই মামলার রাজসাক্ষী আবদুল্লাহ আল-মামুন নিজে বাঁচার জন্য অন্যের ঘাড়ে বন্ধুক রেখেছেন।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কথা উল্লেখ করেন তিনি। এদিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সোয়া ৩টার পর পর্যন্ত তার যুক্তিতর্ক চলে।

সাক্ষীদের জবানবন্দি নিয়ে এদিন যুক্তি খণ্ডন করেন আমির হোসেন। বিশেষ করে রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ গুরুত্বপূর্ণ কয়েকজনের সাক্ষ্য সামনে আনেন। একই সঙ্গে তাদের দেওয়া সাক্ষ্য প্রত্যাখ্যান করেছেন।

রাজসাক্ষী হয়ে আইজিপি আবদুল্লাহ আল মামুন অন্যে ঘাড়ে বন্দুক রেখে বাঁচতে চাইছেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়া, মাহমুদুর ভিন্ন মতাদর্শী হওয়ায় শেখ হাসিনাকে দেখতে পারেন না বলে ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি দিয়েছেন। তবে তার সাক্ষ্য এই মামলায় প্রভাব পড়বে না বলেও দাবি করেন আইনজীবী।

এর আগে আইজিপি মামুন ম্যাজিস্ট্রেটের কাছে ২ ঘণ্টা ৩০ মিনিট সময় ধরে তিনি তার রাজ সাক্ষীর জবানবন্দি দিয়েছেন এবং প্রলয় জোয়ার্দারের কথাও তুলে ধরেন আইনজীবী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম, সুলতান মাহমুদ, আবদুস সাত্তারসহ অন্যান্যরা।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরের পর দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন আমির হোসেন। ওই দিন সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি নিয়ে বর্ণনা তুলে ধরেন তিনি। এর আগে গত ২০ অক্টোবর পলাতক দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী।

তিনি যুক্তিতর্কে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে প্রসিকিউশনের আনা অভিযোগসহ বিভিন্ন বক্তব্যের বিরোধিতা করেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামল, একাত্তরের পটভূমি, শাপলা চত্বরে হত্যাযজ্ঞ ও ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের কথা তুলে ধরেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর