1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাজনৈতিক ইস্যু’, শোরুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

বিনোদন ডেস্ক | চট্টগ্রাম নগরীর আর এস রোডে খুকি লাইফস্টাইল নামে একটি শোরুম উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। বেশ আগেই ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান এই অভিনেত্রী। তবে তাকে দিয়ে শোরুম উদ্বোধনের প্রতিবাদ করেছেন সেখানকার একদল মানুষ। আজ (২ নভেম্বর) শনিবার দুপুর ২টায় মেহজাবীনের সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল। পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে আর যাননি তিনি।

খুকি লাইফস্টাইল শোরুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। এ সময় চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগের কথা বলেন তিনি। তার এই ঘোষণার পর শহরজুড়ে শুরু হয় নানা আলোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে।

ওই ব্যানারটি রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শোরুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

শোরুম উদ্বোধনের ঘোষণা দিয়েও কেন মেহজাবীন এলেন না? জানতে চাইলে খুকি লাইফস্টাইলের ম্যানেজার ইমদাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত কারণে তিনি আসতে পারেননি। ওনাকে ছাড়াই শোরুম উদ্বোধন করা হয়েছে।’ কাদের বাধার কারণে তিনি আসেননি? এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা আমি সঠিক বলতে পারব না। এটা ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে।’

ওই উদ্বোধন অনুষ্ঠানে আসা ওসমান নামের একজন অতিথি বলেন, ‘বিষয়টা হচ্ছে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। তবে বিস্তারিত জানি না। যে কারণে চট্টগ্রামে এসেও শেষপর্যন্ত শোরুম উদ্বোধনে আসেননি তিনি। ওনাকে ছাড়াই উদ্বোধন করতে হয়েছে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর