1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাজনীতিমুক্ত স্বাস্থ্যসেবা দেওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

হাসপাতালে চিকিৎসক ও নার্সদের বসার রুম কোনো রাজনৈতিক দলের অফিসে পরিণত করা যাবে না। পাবলিক হেলথ সেন্টারগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে জনগণের সর্বোচ্চ ও গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

নুরজাহান বেগম বলেন, হাসপাতালে চিকিৎসক ও নার্সদের বসার রুম কোনো রাজনৈতিক দলের অফিসে পরিণত করা যাবে না। এটি চিকিৎসার জায়গা, সমস্যা সমাধানের জায়গা। সরকার থেকে বেতন নিয়ে দায়িত্ব পালনই চিকিৎসকদের মূল কাজ।

তিনি বলেন, অনেক চিকিৎসক পোস্টিং পাওয়ার পর কর্মস্থলে পুরো সময় উপস্থিত থাকেন না, যা স্বাস্থ্যসেবায় সংকট তৈরি করে। নতুন ব্যবস্থায় বদলি ও প্রমোশন অটোমেশনের মাধ্যমে হবে এতে বৈষম্যের সুযোগ থাকবে না, জানান স্বাস্থ্য উপদেষ্টা।

সভায় চমেক হাসপাতালসংলগ্ন বার্ন ইউনিট ও শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের অর্থায়নে হৃদরোগ বিভাগের আধুনিকায়ন প্রকল্পের প্রেজেন্টেশন দেওয়া হয়।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, দেশে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোকসহ নানা রোগে প্রতিকারমূলক ব্যবস্থা শক্তিশালী নয়। পরিবার পরিকল্পনায় অগ্রগতি হলেও শিশু ও মাতৃমৃত্যুর হার বেড়েছে। প্রজননস্বাস্থ্য উন্নয়নে মাদক ও বাল্যবিয়ে রোধ জরুরি, উল্লেখ করে তিনি বলেন, গর্ভবতী মাকে হাসপাতালে আনতে পারলে মাতৃ ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমবে। ভবিষ্যতে শিশুজন্ম হাসপাতালের মাধ্যমেই নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ওমর ফারুখ ইউসুফ, চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারেক নুরুদ্দিন, বার্ন ও প্লাস্টিক ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ এবং শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর