ওই আসে ওই হেমন্তকাল
শিশির ভেজা ভোরে,
ধানের ক্ষেতে সোনা ফলেছে
দেখবি যদি আয় রে।
পাকা ধানের গন্ধ মাখি
নতুন চালের গুঁড়ো,
বাড়ির কোণে পিঠা হবে
হাসবে দাদু-বুড়ো।
সকাল-সন্ধ্যা কুয়াশা মাখে
ঘাসের ডগায় জল,
খেজুর রসে ভরে ওঠে
মাটির ছোট্ট কল।
শরৎ শেষে মাঠের খুশি
হাসে গৃহস্থের মন,
নবান্ন আর পিঠে-পায়েস
চলছে সারাক্ষণ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.