1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাউজানে বাবা-মায়ের কবরের পাশে চির শায়িত হলেন নোমান

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম |
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পঠিত

চট্টগ্রামের রাউজানে নিজেদের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে শায়িত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান। এর আগে শুক্রবার জুমার নামাজের পর নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে এবং আসরের নামাজের পর রাউজানের গহিরা স্কুল মাঠে তার জানাজা হয়।

আবদুল্লাহ আল নোমান গত মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ঢাকায় তিন দফা জানাজা শেষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌনে ৫ টার দিকে হেলিকপ্টারযোগে মরদেহ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে নেওয়া হয়। এরপর কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে নেতাকর্মী ও স্বজনদের দেখার জন্য মরদেহ রাখা হয়।

শুক্রবার সকালে নাসিমন ভবনের সামনে আবদুল্লাহ আল নোমানের মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হলে সমবেত নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর