1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাইসির মৃত্যুকে অনেক বড় ক্ষতি মনে করেন ভ্লাদিমির পুতিন।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১১৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আরও একটি বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে অনেক বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার রাতে রাশিয়ার স্পিকার ব্যাচেস্লাভ ভোলোদিনের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। এ সময় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। বুধবার সকালে রাইসির জানাজায় অংশ নিতে রুশ স্পিকারের তেহরান সফরের কথা

পুতিনের সমবেদনা ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দিতে বলেন স্পিকারের কাছে। আগের মতোই দুই দেশের মধ্য দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইব্রাহিম রাইসি ছিলেন নির্ভরযোগ্য অংশীদার। কোনো বিষয়ে তার সঙ্গে একমত হলে, তা বাস্তবায়নের ব্যাপারে আমরা নিশ্চিত থাকতাম।

এর আগে এক বার্তায় রাইসিকে সত্যিকারের বন্ধু বলে অভিহিত করেন পুতিন। কারণ মস্কো ও তেহরানের মধ্যে কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে ব্যাপকভাবে চেষ্টা করেছেন তিনি।

তাছাড়া রাইসিকে বহনকরা হেলিকপ্টারটি কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছে, তা তদন্তে ইরানকে সহযোগিতা করার কথাও জানায় রাশিয়া।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর