1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রম্য ছড়া : টিউশনির আজগুবি আলাপ

ফারিয়া ইসলাম |
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭২ বার পঠিত

লিখব না-পড়ব না
কতশত বায়না,
লেখার কথা বললে
কলম পায় না।

বিশ মিনিট না যেতেই
চারবার খায় পানি,
মাঝে মাঝে কথা বলে
যত অদ্ভুত-ফানি।

আজগুবি গল্পকালে
খুবই মনোযোগ,
ফাঁকি দেওয়ার যত
খোঁজে সুযোগ।

সারাদিন মেলা ভালা
হঠাৎ ধরে পীড়া,
মাথা-বুকে ব্যথা নাকি
দাঁতে বুঝি কিরা।

দু’বর্ণ পড়ার আগেই
পেটে ধরে চাপ,
পীড়া-রোগের কারণে
শাস্তি আবার মাপ।

টিউশনে এমন কত
হাজার অভিযোগ,
বলতে গেলে সে কথা
পেরিয়ে যাবে যুগ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর