1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রমজানে বাজারে থাকবে ভোক্তা অধিদপ্তরের ৬০ টিম

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, বর্তমানে সারাদেশে প্রতিদিন অধিদপ্তরের প্রায় ৩০টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। আসন্ন রমজানে এ টিমের সংখ্যা দ্বিগুণ মানে ৬০টি টিম করে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে।

রমজান উপলক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

রমজানে নিত্যপণ্যের (চাল, পেঁয়াজ, আদা, রসুন, মসলা, তেল, ছোলা, ডাল ও খেজুরসহ ইত্যাদি) মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতা, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, সুপারশপসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।

সভা শেষে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আসন্ন রমজানে খেজুর, মসলা ও ভোজ্যতেল ছাড়া অন্যান্য পণ্য নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই। এ তিনটি পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলাদাভাবে সভার আয়োজন করা হবে।

তিনি জানান, সরকার নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে শুল্ক হ্রাস, এলসি খুলতে সহযোগিতা করা, ব্যাংকিং সাপোর্ট দেওয়াসহ অন্যান্য সহযোগিতা অব্যাহত রেখেছে। পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করার পাশাপাশি চাহিদা এবং যোগানের মধ্যে সমন্বয় রাখতে সভায় উপস্থিত ব্যবসায়ীসহ সবাই একমত পোষণ করেন।

এক্ষেত্রে তিনি ব্যবসায়ীর পাশাপাশি ভোক্তা-সাধারণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর