1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রনির ব্যাটে বিধ্বংসী ১৪১

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

আবু হায়দার রনির ব্যাট হাতে ঝড় চলছেই। জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডেও বিধ্বংসী সেঞ্চুরী করেছেন তিনি। যদিও তার দল ময়মনসিংহ হেরে গেছে রাজশাহীর বিপক্ষে। তবে ব্যাট হাতে ১০ চারের সঙ্গে ১৩টি ছক্কা মেরে ১২৭ বলে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রনি।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের সপ্তম ও শেষ ম্যাচে রাজশাহীর বিপক্ষে ১৪৬ রানে হেরেছে ময়মনসিংহ। চতুর্থ ইনিংসে ৪২৮ রান তাড়ায় ২৮১ রানে থামে তাদের ইনিংস। এরপর একাই ১৪১ রান করেন রনি। ৯৭ রান নিয়ে দিন শুরু করা রনিকে আজ মঙ্গলবার সেঞ্চুরি পূর্ণ করতে খুব বেশি সময় নেননি। শেষ পর্যন্ত তাকে আউটই করতে পারেননি রাজশাহীর বোলাররা। দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়ে রাজশাহীর জয়ের নায়ক অভিজ্ঞ বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হংকং সিক্সেস ও এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট খেলতে চলে যাওয়ায় এবার জাতীয় লিগের সব ম্যাচ খেলতে পারেননি রনি। তবে ৪ ম্যাচের ৭ ইনিংস ব্যাটিং করেই ৩২ ছক্কা মেরেছেন তিনি। আর চার মেরেছেন ৩১টি। আর কোনো ব্যাটার ১৫টি ছক্কাও মারতে পারেননি। দশ বা এর বেশি ছক্কা মারতে পেরেছেন শুধু চার জন- জিয়াউর রহমান (১৩), সোহাগ গাজী (১২), সৌম্য সরকার (১২) ও মোহাম্মদ নাঈম শেখ (১০)। আর এই ৭ ইনিংসে ১০৫.২৫ গড়, ১১৬.৯৪ স্ট্রাইক রেটে ৪২১ রান করেছেন রনি। শুধু বাউন্ডারি থেকে তিনি করেছেন ৩১৬ রান।

৭ ম্যাচে ২৪ পয়েন্টে টেবিলের তিন নম্বরে থেকে আসর শেষ করলো ময়মনসিংহ। এবারই প্রথম জাতীয় ক্রিকেট লিগে অংশ নিলো দলটি। আর ১৮ পয়েন্টে ৭ নম্বরে বরিশাল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর