1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রঙহীন অথচ উজ্জ্বল, অনন্যার সাদা ফ্যাশন রিভাইভাল

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

ফ্যাশনের দুনিয়ার সাহসী, তরুণ ও আত্মবিশ্বাসী বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। এবার হাজির হয়েছেন একেবারে ভিন্ন আবহে সাদার সরলতায় মোড়া রাজকীয় আবেদন নিয়ে। তার সাম্প্রতিক এই ফটোশুটে ধরা দিয়েছে ক্লাসিক এলিগ্যান্স আর আধুনিক গ্ল্যামারের নিখুঁত মেলবন্ধন।

এই সাজে অনন্যার পরনে রয়েছে অফ-হোয়াইট রঙের এমব্রয়ডার্ড শাড়ি, যার প্রতিটি ইঞ্চিতেই ঝরে পড়ছে সূক্ষ্ম লেইস ও থ্রেডওয়ার্কের নিপুণ কারুকাজ। পোশাকের স্নিগ্ধ টেক্সচার যেন নরম আলোয় মিশে তৈরি করেছে এক স্বপ্নিল পরিবেশ।

শাড়ির সঙ্গে পরেছেন কেপ-স্টাইল ব্লাউজ, যা দিয়েছে সাজে এক সমসাময়িক টুইস্ট। ব্লাউজের ব্যাক ডিজাইনটি একেবারে ওপেন লেইসআপ, যা সৌন্দর্যকে করেছে আরও পরিশীলিত ও আকর্ষণীয়।

অ্যাকসেসরিজে অনন্যা রেখেছেন সংযম। কানে জ্বলজ্বল করছে স্টেটমেন্ট পার্ল ইয়াররিং, গলায় এমেরাল্ড স্টোনের নেকপিস আর হাতে একটিমাত্র ব্রেসলেট। তার পুরো লুকটি যেন একসঙ্গে নরম, পরিণত ও রাজকীয়-যেন পুরনো যুগের অভিজাততার সঙ্গে মিশে গেছে আজকের মিনিমালিস্ট স্টাইল।

চুলে রাখা হয়েছে হালকা ওয়েভি স্টাইল, সাইড-পার্ট করে সেট করা লুকে আছে ভিনটেজ ভাব। মেকআপে সফট টোন; হালকা ব্রোঞ্জ ব্লাশ, ন্যুড পিচ লিপস্টিক আর চোখে সাদা লাইনারের সূক্ষ্ম টাচ। সব মিলিয়ে এটি এমন এক সাজ, যা একদিকে ক্লাসিক, অন্যদিকে আধুনিকতার প্রতীক।

অনন্যার এই লুক যেন প্রমাণ করে, ফ্যাশন মানে কেবল রঙিন নয়, সাদার ভেতরেও লুকিয়ে থাকে এক গভীর আবেদন। নিঃশব্দ রঙের এই শান্ত সৌন্দর্যই হয়তো তার সবচেয়ে জোরালো স্টাইল স্টেটমেন্ট।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর