1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যৌথ বাহিনীর অভিযানে ৫০ কোটি টাকার বনভূমি উদ্ধার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর পূর্ব বিটের কাপিলাতলী মৌজায় এ বনভূমি উদ্ধার করা হয়।

অভিযানে নির্মাণাধীন ও সদ্য নির্মিত ১২০টি অবৈধ ঘরবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে প্রায় ৬ একর বনভূমি জবর দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

জেলা প্রশাসন গাজীপুরের তত্ত্বাবধানে এবং শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, বন বিভাগ ও পুলিশ অংশ নেয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর