1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যে গানের পেছনে আছে এক দশকের গল্প

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

এক দশকের অপেক্ষা শেষে বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের নতুন গান ‘ফেরিওয়ালা’। রাত আটটা থেকে ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র দেখা যাচ্ছে। এটি ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ ট্র্যাক। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান। কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকে ধারণ করা হয়েছে ভিডিও চিত্র।

গানটির পেছনে আছে এক দীর্ঘ ইতিহাস। অনেক পাওয়া না পাওয়ার স্মৃতি। ২০১৬ সালের সেপ্টেম্বরে ফেসবুকে দুটি লাইন শেয়ার করেছিলেন অ্যাশেজের ভোকাল ও দলনেতা জুনায়েদ ইভান- ‘ময়লা জমে গেছে শেষ লাইনে, তোমার চোখ অন্যভাবে জ্বলছে।’ সেটি ছিল কেবল আভাস। এরপর ২০১৯ সালে গানটির ডেমো প্রকাশ করা হয় ইউটিউবে। সময় পেরিয়েছে, বেড়েছে ভক্তদের কৌতূহল, কিন্তু পূর্ণাঙ্গ গান আর আসেনি।

গানটির অপেক্ষায় এক দশকে ইউটিউবের মন্তব্যের ঘরে জমেছে সাত শতাধিক মন্তব্য, যার প্রায় প্রতিটিরই মূল সুর-অপেক্ষা। প্রতি মাসেই কেউ না কেউ গানটির খবর নিয়েছে। একজন লিখেছেন, ‘এই গানটার জন্য চারটা বছর অপেক্ষা করে আছি। মাঝে মাঝেই এসে চেক করে যাই।’ আরেকজন লিখেছেন, ‘এই গানের জন্য পাঁচ বছর ধরে অপেক্ষায় আছি ইভান ভাই, অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না।’

এ মন্তব্যে ফুটে উঠেছে অপেক্ষার তীব্রতা, ‘এই দিকে গানটার জন্য আমার আয়ু কমে যাচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘জীবনের দামের বিনিময় কি গানটার জন্য এত অপেক্ষা।’

গানটির সঙ্গে অনেক শ্রোতার কষ্টের স্মৃতিও আছে। একজন লিখেছেন, ‘এই গানটা আমি আর আমার এক বন্ধু একসঙ্গে এইটুকু শুনেছিলাম। সে বলেছিল, মামা গানটা যে কবে আসবে, কানের পিপাসা অনেক বেড়ে গেছে। কিন্তু এই গানটা শোনার আগেই সে ওপারে চলে গেল।’

গানটি নিয়ে জুনায়েদ ইভান বলেন, ‘সে অনেক আগের কথা। ১০ বছরের বেশি হবে গানটি তৈরি করেছিলাম। তখন বুঝিনি রিলিজ করতে এত সময় লাগবে। ২০১৬ সালে ফেসবুকে দু লাইন প্রকাশের পর পর থেকে রিলিজ অবদি আপডেট জানতে চেয়েছেন শ্রোতারা। ইউটিউব ও ফেসবুকে জমা হয়েছে হাজারের বেশি মন্তব্য। যা আমাদের আপ্লুত করেছে। অবশেষে গানটি রিলিজ দিতে পারছি। ভালো লাগছে।’

অ্যাশেজ ব্যান্ডের বর্তমান লাইনআপ-জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কি-বোর্ড), তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর