1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যে কারণে মেট্রোরেলের টিকিটের নকশা বদল

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ঢাকার মেট্রোরেলের একক যাত্রার টিকিটের নকশা বদল করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে নতুন নকশাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। যদিও ডিএমটিসিএল বলছে, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই।

আগের টিকিটে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন এবং জাতীয় ফুল শাপলার ছবি ছিল। কিন্তু সম্প্রতি ছাপানো ২০ হাজার টিকিটে এসব ছবি রাখা হয়নি। এর
পরিবর্তে তারা শুধু মেট্রোরেলের একটি চিত্র প্রদর্শন করেছে। মূলত এ পরিবর্তনটি জনসাধারণের নজরে আসে এবং এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমটিসিএলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘এমআরটি পাস এবং সিঙ্গেল জার্নি (একক যাত্রা) টিকিটের মধ্যে বিভ্রান্তি এড়াতে ছবিগুলো বাদ দেওয়া হয়েছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই।’

তিনি বলেন, ‘একক যাত্রার টিকিট স্টেশনের মধ্যেই থাকবে এবং তারা ব্যাপকভাবে ব্যবহৃত এমআরটি পাসের নকশা পরিবর্তন করবে না।’

২০২২ সালের ডিসেম্বরে চালু হওয়ার পর থেকে ডিএমটিসিএল দুই ধরনের কার্ড গ্রাহককে দিয়েছে। এর একটি এমআরটি পাস (স্থায়ী কার্ড) এবং অন্যটি একক যাত্রার টিকিট। একক যাত্রার অনেক টিকিট হারিয়ে যাওয়ার পরে পুনরায় ডিজাইন করা হয়েছিল। কর্তৃপক্ষ সন্দেহ করে যাত্রীরা তাদের ভ্রমণের পরে ফেরত দেওয়ার পরিবর্তে এসব টিকিট নিয়ে গেছেন। এসব কার্ডই নতুন করে করা হয়েছে।

এ বিষয়ে জানতে শনিবার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর