1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যে কারণে অপু বিশ্বাসের সিনেমা পাচ্ছে পুরস্কার

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পঠিত

ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দীর্ঘ অভিনয়জীবনে দর্শককে উপহার দিয়েছেন অসংখ্য সফল সিনেমা। তিনি সিনেমা প্রযোজনায়ও করেছেন। তার প্রযোজিত প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’র ব্যানারে নির্মিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র গানের নৃত্য পরিচালক এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, ‘লাল শাড়ি’ সিনেমার টাইটেল ট্র্যাক ‘লাল শাড়ি’ গানের জন্য সেরা নৃত্য পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন কোরিওগ্রাফার হাবিবুর রহমান হাবিব।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, “আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছি। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই অর্জনের জন্য সম্মানিত সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানাই। পাশাপাশি ‘লাল শাড়ি’ ছবির পরিচালক শ্রদ্ধেয় বন্ধন বিশ্বাস দাদা এবং প্রযোজক অপু বিশ্বাস দিদিকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পুরস্কার আমার বন্ধু ও ভক্তদের উৎসর্গ করলাম।”
‘লাল শাড়ি’ সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে কেন্দ্র করে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক।

অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর