1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যে আনন্দে ভাসছেন সোহেল রানা

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এক বিশেষ মুহূর্তের ছবি ও অনুভূতি। সেখানে তিনি জানিয়েছেন, তাকে একটি নতুন বই উৎসর্গ করেছেন তরুণ লেখিকা পপি পারমিতা।

সোহেল রানা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বইটি হাতে নিয়ে দুটো পাতা উল্টাতেই থমকে গেলাম। বইটিতে উৎসর্গ করা হয়েছে আমাকে। হোয়াট এ প্লিজেন্ট সারপ্রাইজ। এমনটা জীবনে খুব কমই হয়েছে।’

অভিনেতা আরও জানান, উৎসর্গের আনন্দ পেতে দ্রুত বইটির শেষ পৃষ্ঠায় চলে গিয়েছিলেন তিনি।

বইটির নাম ‘মায়া’। সোহেল রানা পোস্টে উল্লেখ করেন, লেখিকার পরিচিতি জানার জন্য শেষ পৃষ্ঠা ঘুরিয়ে দেখেন এবং দেখেন পপি পারমিতার নামে ইতিমধ্যেই বেশ কয়েকটি উপন্যাস, গল্পগুচ্ছ এবং কবিতা প্রকাশিত হয়েছে। তিনি লিখেছেন, ‘বাংলা সাহিত্যের বর্তমান লেখক-লেখিকা সম্পর্কে অনেকেরই ধারণা নেই। নতুন অনেক লেখক-লেখিকা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে।’

এ প্রসঙ্গে সোহেল রানা বলেন, ‘উপন্যাসটি পড়তে হবে, যদিও ব্যস্ত সময়সূচি থাকলেও কষ্ট করে হলেও পড়ার ইচ্ছা রয়েছে।’

তিনি লেখিকার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। অন্যদেরকেও বইটি পড়তে আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর