1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যুব ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৯৫ বার পঠিত

বিডি স্পোর্টস ডেস্ক : নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা যুব ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইনালের পর নিজের ফেসবুকে তিনি এ অভিনন্দন বার্তা দিয়েছেন।

তরুণ এই ক্রীড়া উপদেষ্টা অভিনন্দন বার্তায় লিখেছেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ মেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর শিরোপা জিতলো বাংলাদেশ, ভবিষ্যত কান্ডারীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।’

বুধবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ৪-১ গোলে হারিয়েছে নেপালকে। এই প্রথম বাংলাদেশ জিতলো এই টুর্নামেন্টের শিরোপা।

গ্রুপপর্বে বাংলাদেশ ২-১ গোলে হেরেছিল নেপালের বিপক্ষে। ফাইনালে জয়ের মাধ্যমে হিমালয়ের দেশটির বিপক্ষে এই টুর্নামেন্টে কখনো জিততে না পারার আক্ষেপও দূর হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর