বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচনায় উঠে এসেছেন তিনি। এবার অতীতের একটি মন্তব্য ঘিরে নতুন করে আইনি জটিলতায় জড়িয়েছেন এই অভিনেত্রী। এক যুবককে ‘নপুংসক’ বলে কটাক্ষ করার অভিযোগে উত্তর প্রদেশের একটি আদালতে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। অভিযোগ, রাখির মন্তব্যে অপমানিত হয়ে আত্মহত্যা করেন ওই যুবক।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের সূত্রে জানা গেছে, বারবার আদালতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে আইনি জটিলতা নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রাখি।

বিনোদনজগতে অভিনয়ের পাশাপাশি নানা বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে প্রায়ই সংবাদমাধ্যমের শিরোনামে থাকেন রাখি। কখনো ব্যক্তিগত জীবন, কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য-বিভিন্ন বিষয় ঘিরে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এবার তার বিরুদ্ধে ওঠা পুরোনো অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে।
তবে যুবকের আত্মহত্যার সঙ্গে রাখির মন্তব্যের সম্পর্ক এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। ফলে বিষয়টি নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.