1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যুদ্ধ থামাতে কি পুতিনের দিকে তাকাচ্ছে তেহরান?

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পঠিত

পাকিস্তান সফর শেষ করে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, সফরকালে আরাঘচি রাশিয়ান ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় দ্বিপাক্ষিক ইরান-রাশিয়া সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে।

এর আগে, দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো পাকিস্তান সফর করেন ইরানের এই শীর্ষ কূটনীতিক। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ওমান ও পাকিস্তান- এই দুই দেশ সাম্প্রতিক সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে।

এমন প্রেক্ষাপটে আরাঘচির মস্কো সফরকে বৃহত্তর কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনা আপাতত অনিশ্চিত হয়ে পড়ায় বিকল্প কূটনৈতিক পথগুলো সক্রিয় রাখার চেষ্টা করছে ইরান- এমন ধারণাও সামনে আসছে।

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদে পরিকল্পিত সফর বাতিল করেছেন। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ ভ্রমণের পরিবর্তে টেলিফোনে আলোচনা চালিয়ে যাওয়া অধিক কার্যকর হতে পারে।

বিশ্লেষকদের মতে, রাশিয়া ইরানের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হওয়ায়, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা তেহরানের জন্য গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় আরাঘচির এই সফর চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হতে পারে। তবে বাস্তবে কতটা অগ্রগতি হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর