1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের যুগ্মপ্রধান (যুগ্ম সচিব) মাকসুদা হোসেনের আইনফোন কেড়ে নিয়ে প্রায় চার ঘণ্টা তারই সরকারি গাড়িতে জিম্মি করে রাখেন ওই গাড়ির চালক। এরপর তার কাছে ৬ লাখ টাকা দাবি করেন।

এ ঘটনায় বর্তমানে ওই গাড়িচালক পুলিশ হেফাজতে রয়েছেন। আউয়াল নামের এই চালক দুই মাস আগে যুগ্ম সচিব মাকসুদা হোসেনের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে নিয়োগ পান।

বুধবার (১৭ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব ধানমন্ডিতে বসবাস করেন। প্রতিদিনের মতো আজ বুধবার সকাল ৮টার পরে পরিকল্পনা কমিশনের উদ্দেশে গাড়িতে করে রওনা দেন। কিন্তু চালক ধানমন্ডি থেকে বের হয়ে গাড়ি পরিকল্পনা কমিশনে না নিয়ে উত্তরা দিয়াবাড়িতে নিয়ে যান। এরপর গাড়ি নিয়ে যান টঙ্গীতে। এরপর যান ভাষানটেকে। গাড়ি পরিকল্পনা কমিশনে নেওয়ার কথা বললেও চালক এর পর যুগ্ম সচিবকে জিম্মি করে টাকা দাবি করেন। এরপর তিনি ওই গাড়ি আবারও টঙ্গী ও পরে সাভারের হেমায়েতপুর নিয়ে যান।

এ অবস্থায় সকাল ৯টা ৪০ মিনিটে ৯৯৯- এ ফোন দিয়ে পুলিশের সহায়তা চাইতে গেলে যুগ্ম সচিবের ফোন কেড়ে নেন চালক। পরে গাড়ি ইউটার্ন নিয়ে উত্তরা দিয়াবাড়িতে নেওয়া হয়। এভাবে প্রায় চার ঘণ্টা গাড়িতে আটকে রাখা হয় যুগ্ম সচিবকে। পরে প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা দেওয়াসহ ৬ লাখ টাকা দেবেন- এমন দাবি মেনে নিলে জিম্মিদশা থেকে মুক্তি পান।

এ বিষয়ে যুগ্ম সচিব মাকসুদা হোসেন বলেন, এই চালক আমার অফিসের এক কলিগের গাড়িচালক ছিলেন। দুই মাস হলো আমার গাড়ি চালান। প্রতিদিনের মতো আমি সকাল ৮টার পরে অফিসের উদ্দেশে বের হই। কিন্তু তিনি আমাকে অফিসে না নিয়ে গাড়িতে চার ঘণ্টা জিম্মি করে রাখেন, আমার ফোন কেড়ে নেন। এ ঘটনায় জিডি করে আইনি পদক্ষেপ নেবো। তবে ওই চালক এখন পুলিশ হেফাজতে শেরেবাংলা নগর থানায় আছেন। তিনি আমার কাছে ৫০ হাজার টাকা প্রাথমিকভাবে দাবি করাসহ আরও ৬ লাখ টাকা দাবি করেন।

মাকসুদা হোসেন আরও বলেন, তার বিরুদ্ধে আগেও দুটি মামলা ছিল। একটি মাদক সংক্রান্ত, অন্যটি রাজনৈতিক মামলা। কিন্তু নিয়োগের সময় বিষয়গুলো বুঝতে পারিনি। আমি ট্রমার মধ্যে আছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর