1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যুক্তরাষ্ট্রে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গত কাল বৃহস্পতিবার ঘটেছে এ ঘটনা।

বিধ্বস্ত যুদ্ধবিমানটি এয়ার ন্যাশনাল গার্ডের টেক্সাস ইউনিটের। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর টেক্সাস ইউনিট বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বার্তায় বলেছে, “টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের একটি যুদ্ধবিমান আজ বৃহস্পতিবার মিশিগানের ট্রাভার্সি শহরে বিধ্বস্ত হয়েছে। বিমানটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন সিরিজের।”

“বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ার আগেই ইজেকশনের মাধ্যমে পাইলট বের হয়ে গিয়েছিলেন। বিধ্বস্ত হয়ে শহরের যে জায়গায় বিমানটি পড়েছে, সেখান থেকেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য আসেনি।”

কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো— তা জানতে শিগগিরই তদন্ত শুরু হবে বলেও জানিয়েছে মার্কিন বিমানবাহিনী।

এয়ার ন্যাশনাল গার্ড মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ রিজার্ভ বিভাগ। এ বিভাগের বিমান-সেনাদের মূল দায়িত্ব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আকাশসীমা নিরাপদ রাখা।

মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মিশিগানের দু’জন প্রতিনিধি আছেন। তাদের একজন গ্রে পিটার্স সাংবাদিকদের জানিয়েছেন, তারা সার্বিক পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং এ দুর্ঘটনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সাংগ্রহ করছেন।

সূত্র : এএফপি

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর