1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যা বললেন সোনাসহ আটক সেই অভিনেত্রী

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

বিনোদন ডেস্ক | চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে এক কেজি সোনাসহ নাট্যাভিনেত্রী অনামিকা জুথি (৩৪) ও মোহাম্মদ রায়হান ইকবাল (৩০) নামে দুই যাত্রীকে আটক করে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) ও গোয়েন্দা সংস্থা।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি১৪৮’ ফ্লাইট থেকে ওই দুই যাত্রীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৩৩ গ্রাম সোনা জব্দ করা হয়। এরমধ্যে ২৪ ক্যারেটের চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইনসদৃশ সোনা ৫৪৩ গ্রাম এবং ১৯০ গ্রাম ২২ ক্যারেটের সোনা রয়েছে।

বিজনেস ডাইজেস্টকে বিষয়টি নিশ্চিত করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি বলেন, দুবাই থেকে আসা যাত্রী অনামিকা জুথি দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইন তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো দুই যাত্রী হাতব্যাগে বহন করছিলেন বলে জানান তিনি।

অনামিকা জুথী একসময় ছোটপর্দায় নিয়মিত অভিনয় করতেন। একসময় বিনোদন অঙ্গন থেকে সরে যান তিনি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে নিজের সেকেন্ড হোম গড়েছেন বলে জানিয়েছে একটি সূত্র। তবে আটকের ঘটনাকে ভুল দাবি করে ওই অভিনেত্রী জানান, আটক করার মতো কোনো ঘটনা ঘটেনি।

অনামিকা জুথী বলেন, ‘আটক করার মতো কোনো ঘটনা ঘটেনি। কিছু স্বর্ণ আমার সাথে ছিল, সেগুলোর জন্য ট্যাক্স দিতে হয়েছে। প্রয়োজনীয় পেপারে সাইন হয়ে গেলেই বাসায় ফিরব। যেভাবে নিউজ হয়েছে, দেখে আমি বিব্রত। পরিচিত সবাই ফোন করছেন। কীভাবে এত বড় ভুল তথ্য ছড়িয়েছে আমার জানা নেই। বিষয়টা আমার জন্য সম্মানহানিকর হলো।’

বিমানবন্দর সূত্র জানায়, এ দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটযোগে (দুবাই-চট্টগ্রাম-ঢাকা) দুবাই থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় এভিয়েশন রুল অনুযায়ী এনএসআই ও শুল্ক গোয়েন্দারা তাদের একই বিমানে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টিমের কাছে হস্তান্তর করেছেন। বাজুসের তথ্য অনুসারে জব্দ করা স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা বলে জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর