যশোরের চৌগাছায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শান্তা আক্তার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (০১ নভেম্বর) সকালে উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটেছে।
রোববার রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন।
শান্তা আক্তার কালিয়াকুন্ডি গ্রামের কাজী শাহজাহান আলীর মেয়ে ও গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শান্তা আক্তার এ বছর গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। শনিবার এইচএসসি ও সমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায়, তিনি অকৃতকার্য হয়েছেন। এতে শান্তা মানসিকভাবে ভেঙে পড়েন।
শান্তার ভাই শুভ রহমান জানান, ঘটনার দিন সকালে ঘরের দরজা না খোলায় দরজা খুলে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার ডাক চিৎকারে পরিবারের সদস্যরা শান্তকে উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, এইচএসসিতে ফেল করায় শান্তা আত্মহত্যা করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.