1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যমুনা সেতুতে, একদিনে ৩৫ হাজার যান পারাপার, টোল আদায় আড়াই কোটি টাকা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৭৬ বার পঠিত

ঈদ উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে। একদিনে (গত ২৪ ঘণ্টায়) এ সেতুর ওপর দিয়ে ৩৫ হাজার ২২৭টি গাড়ি চলাচল করেছে। এতে উভয় পাশে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (২৮ মার্চ) ভোরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিজনেস ডাইজেস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যমুনা সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৩৫ হাজার ২২৭টি। এরমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২০ হাজার ২৪১ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৪ হাজার ৯৮৬ গাড়ি চলাচল করেছে।

এরমধ্যে পূর্ব টোলপ্লাজায় এক কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে এক কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ গাড়ি পারাপার হয়েছে। তবে আজ এই সংখ্যা আরও বাড়তে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর