সরকারি নির্দেশনা অনুযায়ী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ। শিক্ষার্থীদের অংশগ্রহণে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্মের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন ভুইঁয়া। ২য় পর্বে নবীজীর কর্মময় জীবনের উপর আলোচনা,মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন ভুইঁয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাতী শাখার শিফট ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, দিবা শাখার শিফট ইনচার্জ আফসার আলী, কলেজ শাখার সহকারী অধ্যাপক সারওয়াত খানম,সিনিয়র শিক্ষক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মীর মোঃ সৈয়ব আলী। অনুষ্ঠান সঞ্চালন করেন কলেজ শাখার সিনিয়র প্রভাষক খান হাসান আয়ূব। মিলাদ ও দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা মোঃ শফিকুল ইসলাম, মাওলানা মোঃ আনিসুর রহমান ও মাওলানা মোঃ আরিফ বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মোঃ সহিদ ভুইয়া, জুম্মন রাজ, আলমগীর হোসেন স্বপন সর্দার, জাকিয়া তুহিন প্রমুখ। সবশেষে এ উপলক্ষে মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.