ওরে ও কৃষ্ণচূড়া, না জ্বালিয়ে জ্বলিস কেন?
জ্বলে-পুড়ে সুখটা কি পাস?
আমায় একটু বলিস যেন।
তোর জ্বলনে শান্তি মেলে, কত লোকের পোড়া চোখে
কেউ কি কাঁদে কোনো দিনও
তোর জ্বলনের দারুণ শোকে?
কৃষ্ণচূড়া বল না, তুই আগুন নাকি রঙের মেলা?
ফুল ভেবে কি ভুল হয়ে যায়?
জানি না কোন খেলিস খেলা!
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.