রাজধানীর মোহাম্মদপুর থানার জাকির হোসেন রোডে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে জাকির হোসেন রোডের মাঠের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে হঠাৎ মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ককটেল বিস্ফোরণের কোনো আলামত আমরা পাইনি। তবে আশপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করে জানতে পারি সেখানে একটি শব্দ শুনেছেন তারা।