1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মেহজাবীন প্রসঙ্গে যা বললেন জয়া আহসান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

বিনোদন প্রতিবেদক | মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দেখতে গিয়েছিলেন জ্যেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান। রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে গতকাল ছিল সিনেমাটির বিশেষ প্রদর্শনী। সিনেমা দেখে মেহজাবীনকে শুভেচ্ছা জানান এই অভিনেত্রী।

প্রদর্শনীর পর জয়া আহসান বলেন, ‘অনেককেই বলতে শুনলাম, মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ব একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি।’ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘মেহজাবীনকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা সিনেমা উপহার দেবার জন্য।’ মেহজাবীন বলেন, ‘যেমনটা আশা করেছিলাম, সে রকম সাড়া পাচ্ছি। সিনেমাটি সবার ভালো লাগছে এটাই আমাদের প্রত্যাশা ছিল। প্রতিক্রিয়াগুলো আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদের চেষ্টা সার্থক বলে মনে হচ্ছে।’

গত ২০ ডিসেম্বর মুক্তি পায় মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় সিনেমায় দেখানো হয়েছে মালতী নামের এক তরুণীর সংগ্রামের জীবন। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় তাকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত অনেক নিয়মকে প্রশ্নবিদ্ধ করেছেন পরিচালক।

‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরী প্রমুখ। গতকাল প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী আফসানা মিমি, বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মির্জা, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মন্ডল, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকী প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর