1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মেসির নেতৃত্বেই খেলবে আর্জেন্টিনা, দলে তিন নতুন মুখ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

ওই সময়টায় ইন্টার মিয়ামির প্লে অফ ম্যাচ থাকার সম্ভাবনা রয়েছে। তারপরও লিওনেল মেসির নেতৃত্বেই আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে লুয়ান্ডায় প্রীতি ম্যাচের আর্জেন্টিনা দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার ঘোষিত ২৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিন অনভিষিক্ত খেলোয়াড়-জিয়ানলুকা প্রেস্তিয়ানি, হোয়াকিন পানিচেলি ও ম্যাক্সিমো পেরোনে।

দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের জন্য এটি হবে আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে একমাত্র প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের আগে লিওনেল স্কালোনির হাতে নতুন কিছু খেলোয়াড়কে যাচাই করার সুযোগ আসবে।

গোলরক্ষকদের মধ্যে আছেন জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ। নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ পেশির চোটের কারণে দলে নেই।

রক্ষণভাগে থাকছেন নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়থ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো ও ভ্যালেন্তিন বারকো।

মধ্যমাঠে আছেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরোনে, রদ্রিগো দি পল, এনজো ফের্নান্দেজ, থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসো ও নিকোলাস পাজ।

আক্রমণভাগে স্বভাবতই নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। তার সঙ্গে থাকছেন লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, হোসে মানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, জুলিয়ানো সিমিওনে ও হোয়াকিন পানিচেলি।

বর্তমান বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী দলটি এই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আগামী বছরের ব্যস্ত সূচির প্রস্তুতি শুরু করবে।

২৪ সদস্যের আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়থ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্তিন বারকো।

মাঝমাঠ: অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেস, রদ্রিগো দি পল, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকো পাজ।

আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ানো সিমেওনে, হোসে ম্যানুয়েল লোপেস, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, হোয়াকিন পানিচেলি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর