1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মেসিকে টপকে গোল্ডেন বুট নিজের করে নিলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে গোল্ডেন বুট জয়ের পথটা আগেই কঠিন করে রেখেছিলেন কিলিয়ান এমবাপ্পে। সেই কঠিন পথটা আর পাড়ি দিতে পারেননি লিওনেল মেসি।

সোমবার স্পেনের বিপক্ষে স্বপ্নভঙ্গের ফাইনালের পুরোটা সময় নিষ্প্রভ থাকা আর্জেন্টাইন অধিনায়ক পাননি কোনো গোলের দেখা। ফলে মেসির চেয়ে দুই গোল এগিয়ে থেকে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন এমবাপ্পে।

এর মধ্য দিয়ে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের কীর্তিও গড়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপে সর্বোচ্চ আট গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।

এবারের বিশ্বকাপের ৮ ম্যাচে এমবাপ্পের পা থেকে এসেছে ১০টি গোল। এর পাশাপাশি রয়েছে ৪টি অ্যাসিস্ট। অন্যদিকে এমবাপ্পের চেয়ে ২ গোলে পিছিয়ে থেকেই টুর্নামেন্ট শেষ করেছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের মোট গোলসংখ্যা ৮টি, অ্যাসিস্ট এমবাপ্পের সমান ৪টি।

২০১৮ বিশ্বকাপে ৪ গোল এবং ২০২২ বিশ্বকাপে ৮ গোল করা ফ্রান্সের এই অধিনায়ক চতুর্থ ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে দুই অঙ্কের গোল করার মাইলফলক স্পর্শ করেছেন। ১৯৭০ সালে ১০ গোল করা জার্মান গ্রেট জার্ড মুলারের পাশে বসলেন তিনি। ১৯৫৪ সালে ১১ গোল করে তালিকায় দুই নম্বরে আছেন হাঙ্গেরির সান্দর কোচিশ। এছাড়া ১৯৫৮ সালে ১৩ গোল করে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ফ্রান্সের জুস্ত ফোঁতেনের।

এদিকে বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও এমবাপ্পের দখলে। ফরাসি অধিনায়কের নামের পাশে শোভা পাচ্ছে ২২টি গোল। মেসির গোলসংখ্যা এমবাপ্পের চেয়ে একটি কম, ২১টি। এমবাপ্পের ২২ গোলের এই কীর্তি গড়তে লেগেছে মাত্র ২২টি ম্যাচ। অন্যদিকে মেসি তার ২১ গোল করেছেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৩৪ ম্যাচ খেলে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর