1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মেয়েদের এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | গেল ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও প্রতিপক্ষ ভারত। অর্থাৎ ভারত-বাংলাদেশের রোমাঞ্চকর আরও একটি ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

অনূর্ধ্ব-১৯ এ ছেলেরা ১১টি আসর খেলে ফেললেও মেয়েরা এবারই প্রথম এশিয়া কাপ খেলছে। উদ্বোধনী আসরের ফাইনালে উঠে প্রতিশোধ নেওয়ার সুযোগও তৈরি করেছে বাংলাদেশ। কেননা সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা।

আজ শুক্রবার কুয়ালালামপুরের বায়েমাস ওভাল স্টেডিয়ামে সুপার ফোরের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা ১১ ওভারে নামিয়ে আনা হয়।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেটে ৫৪ রান করে নেপাল। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল আর ৯ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের তরুণীরা। এতেই ফাইনাল নিশ্চিত হয় সুমাইয়া আক্তারের দলের।

লক্ষ্য ছোট হওয়ায় স্বাভাবিকভাবেই ব্যাট করে বাংলাদেশ। দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভা ৪৬ রানে জুটি করেন। দলকে জয়ের কাছাকাছি নিয়ে ২১ বলে ১৮ রান করে আউট হন ইভা। বাকি কাজ করেন সুমাইয়া আক্তার ও ফাহমিদা। ফাহমিদা ৩২ বলে ২৬ ও সুমাইয়া ৬ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

এর আগে নেপালের হয়ে সর্বোচ্চ ১২ বলে ১১ রান করেন সাবিত্রি ধামি। বাকিদের কেউ দুই অংক ছুঁতে পারেননি।

একইদিনে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। ২২ ডিসেম্বর ফাইনাল কুয়ালালামপুরের বায়েমাস ওভাল স্টেডিয়ামে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর