1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মেডিকেলে ভর্তি : প্রশ্ন সহজ, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৯৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা বলছেন, প্রশ্ন সহজ হয়েছে, কমন পড়েছে।

শুক্রবার বেলা ১১টার পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে বেরিয়ে শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। ডজনখানেক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় বিজনেস ডাইজেস্টের । তারা পরীক্ষা দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বিজনেস ডাইজেস্টকে রংপুর ক্যান্টনমেন্টের কৌশিক জানিয়েছেন, প্রশ্ন সহজ ও কমন পড়েছে। ভালো পরীক্ষা দিয়েছি।

নরসিংদী বিজ্ঞান কলেজের সুমাইয়া জানিয়েছেন, প্রশ্ন সহজ ছিল। কমন পড়েছে।

উত্তরা স্কুল অ্যান্ড কলেজের তাহমিদ মোরশেদ বলেন, প্রশ্ন অলমোস্ট কমন পড়েছে। ৯১টার উত্তর করেছি। সহজ প্রশ্ন বলা যায়।

দিনাজপুর সরকারি কলেজ থেকে এসেছেন অলি উল্লাহ নাঈম। তিনি জানিয়েছেন পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্ন কমন পড়েছে। আমার কাছে সহজ মনে হয়েছে।

সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজের সাকিব। তিনিও বলছেন, প্রশ্ন কমন পড়েছে। ভালো পরীক্ষা দিয়েছেন।

অনিক নামের এক শিক্ষার্থী বলেন, আলহামদুলিল্লাহ। পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্ন সহজ ছিল।

সারোয়ার জানান, মোটামুটি ভালো হয়েছে। প্রশ্ন সহজ হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের মোট ১৯ কেন্দ্রে অনুষ্ঠিত হয় সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। এতে অংশ নেয় এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। এ হিসাবে চলতি বছর আসনপ্রতি লড়ছে ২৫ জন।

ঢাকা মহানগরের ১৬টি ভেন্যুর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বাণিজ্য অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট ক্যাম্পাস), বেগম বদরুন্নেছা সরকারি কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (নিউ বেইলি রোড), সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (নিউ বেইলি রোড), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আগারগাঁও), ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (আগারগাঁও), সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ (মিরপুর) এবং সরকারি তিতুমীর কলেজে (মহাখালী)।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর