1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি সেপ্টেম্বর মাসেই ফের চালুর চেষ্টা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | রাজধানীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি চলতি (সেপ্টেম্বর) মাসেই ফের চালুর চেষ্টা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে সেপ্টেম্বরের ঠিক কত তারিখ তা চালু হবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএমটিসিএল সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে। সূত্রটি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা-ভাঙচুরে এ দুটি স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবারও মেট্রোরেল চালুর প্রস্তুতি নিচ্ছে ডিএমটিসিএল
ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুটি স্টেশনে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানে কাজ চলছে। চলতি মাসের মধ্যে দুটি বন্ধ স্টেশন পুনরায় চালুর জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। আগামী ১৮ সেপ্টেম্বর ডিএমটিসিএল অংশীজনদের নিয়ে একটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। বৈঠকে মেট্রোর ওই দুটি স্টেশন চালুর বিষয়ে দিনক্ষণ চূড়ান্ত করা হতে পারে।

সূত্র বলছে, যদি কোনো কারণে সেপ্টেম্বরের মধ্যে ওই দুটি স্টেশন চালু করা সম্ভব না হয় তবে যাত্রীদের ওঠা এবং নামার ব্যবস্থা করা হবে। টিকিট ও এমআরটি পাসের বিষয়ে বিকল্প সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর