1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে এ মুহূর্তে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে মূল্যস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটিই এখন আমাদের বড় চ্যালেঞ্জ।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এবারের বাজেট দেওয়ার সময় যেটা লক্ষ্য রেখেছি খুব বেশি বড় বাজেট না, কিন্তু দেশের উন্নয়নটা যেন অব্যাহত থাকে। সেদিকে লক্ষ্য রেখেই বাজেটটা প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, সেখানে (বাজেটে) মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য, চিকিৎসা ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র, এসব দিকে বিশেষ নজর দিয়েছি। সেখানে যেন মূল্যস্ফীতির চাপটা না আসে সেদিকে খেয়াল রেখেছি। এখন আমাদের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়।

শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশ বদলে গেছে। দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে।

সরকারপ্রধান আরও বলেন, ২০০৯ সালে যখন সরকার গঠন করি তখন মুদ্রাস্ফীতি ছিল ১২ দশমিক ৩ শতাংশের মতো। রিজার্ভ ১ বিলিয়নও ছিল না। সেখান থেকে আমরা অর্থনীতিকে অনেক উপরে তুলতে পেরেছি।

এ বিষয়ে তিনি বলেন, ব্যাংকে টাকা আনতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। সংকটের মধ্যেও বাজেট দিতে পেরে আমরা সন্তুষ্ট।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর