1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মুশফিকুল ফজল বাংলাদেশের অসাধারণ রাষ্ট্রদূত হবেন : ড্যানিলয়েচ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বহির্বিশ্বে জুলাই গণ-অভ্যুত্থানের কথা তুলে ধরতে মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকারের চমৎকার সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলয়েচ।

তিনি বলেন, মুশফিক বাংলাদেশের জন্য অসাধারণ রাষ্ট্র দূত হবেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ কথা লিখেছেন।

জন ড্যানিলয়েচ লিখেছেন, তিনি (মুশফিক) বাংলাদেশের জন্য একজন অসাধারণ রাষ্ট্রদূত হবেন এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলে এই মুহূর্তে বাংলাদেশের জুলাই বিপ্লবের গল্প তুলে ধরার জন্য মুশফিককে উপযুক্ত ব্যক্তি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সাবেক এই কূটনীতিক লিখেছেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া জুলাই বিপ্লবের ঘটনা এবং মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্য মুশফিক এরই মধ্যে তার দক্ষতার পরিচয় দিয়েছেন। প্রথা ভেঙে কাজ করার মতো এমন কূটনীতিক বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন।

তবে রাইট টু ফ্রিডম থেকে আমরা তাকে হারাবো, এজন্য কষ্ট লাগছে। মুশফিকের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান জন ড্যানিলয়েচ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর