জাতীয় দলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে খেলেছেন বহুদিন। তামিম ইকবাল এখন বলতে গেলে অঘোষিত অবসরে। মুশফিকুর রহিমও দুই ফরম্যাট ছেড়ে এখন কেবল খেলছেন টেস্ট।
দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এখন ১০০ টেস্ট খেলার দ্বারপ্রান্তে মুশফিক। আগামীকাল (বুধবার) মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামলেই অনন্য এই মাইলফলকে নাম লেখালেন তিনি।
মুশফিকের এই বিশেষ টেস্টকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের সাবেক সতীর্থ তামিম ইকবাল।