1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মুলডারের মারকুটে ২৬৪, প্রথম দিনেই রানপাহাড়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৮৭ বার পঠিত

বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে কি বিপদেই না পড়লো জিম্বাবুয়ে! প্রথম দিনই ৪ উইকেটে ৪৬৫ রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা।

টস জিতে বোলিং নিয়ে শুরুটা অবশ্য ভালোই করেছিল জিম্বাবুয়ে। ২৪ রানের মধ্যে তারা হারিয়ে বসে দুই ওপেনার টনি ডি জর্জি (১০) আর লেসেগো সেনকওয়ানেকে (০)।

তবে তৃতীয় উইকেটে জিম্বাবুয়ের ঘাম ঝরিয়ে ছাড়েন উইয়ান মুলডার আর ডেভিড বেলিংহ্যাম। ১৮৪ রান যোগ করেন তারা। বেলিংহ্যাম ৮২ করে ফিরলে ভাঙে এই জুটি।

এরপর লুয়ান ডি প্রিটোরিয়াসকে নিয়ে ২১৭ রানের আরেকটি বড় জুটি গড়েন মুলডার। প্রিটোরিয়াস ৭৮ করে আউট হন। কিন্তু মুলডারকে আটকাতে পারেননি জিম্বাবুয়ের কোনো বোলার।

২৫৯ বলে অপরাজিত ২৬৪ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার। এখন পর্যন্ত ৩৪ বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কা হাঁকিয়েছেন মুলডার। এটিই তার ক্যারিয়ারের প্রথম ডাবল এবং ক্যারিয়ারসেরা ইনিংস এখন পর্যন্ত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর