1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মুরগিতে জলপাই দিলেই বদলে যাবে রান্নার পুরো স্বাদ

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মুরগির টক ঝোল মানেই লেবু, টক দই বা টমেটোর স্বাদ-এটাই আমাদের প্রচলিত ধারণা। কিন্তু জানেন কি, মুরগি রান্নায় জলপাই ব্যবহার করলেও পাওয়া যায় একেবারে ভিন্নরকম টক-মশলাদার স্বাদ!

মুরগির মাংসে জলপাই যোগ করলেই রান্নায় আসে নতুনত্ব। স্বাদ হয় আরও হালকা, ঝাল-টক এবং সুগন্ধে ভরপুর। বাড়ির ছোট-বড় সবাই এই স্বাদ উপভোগ করবে। এই ছোট্ট পরিবর্তনেই মিলতে পারে রেস্তোরাঁর মানের স্বাদ, যা ঘরে বসেই তৈরি করা সম্ভব।

আসুন জেনে নেওয়া যাক জলপাই দিয়ে মুরগির টক ঝোলে রান্না করবেন যেভাবে-

উপকরণ-

১. মুরগির মাংস ১ কেজি (টুকরা করা)
২. জলপাই ৪-৫টি
৩. পেঁয়াজ কুচি আধা কাপ
৪. আদাবাটা ১ টেবিল চামচ
৫. রসুনবাটা ১ টেবিল চামচ
৬. জিরার গুঁড়া ১ টেবিল চামচ
৭. ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ
৮. গরম মসলা গুঁড়া ২ চা চামচ
৯. মরিচের গুঁড়া ২ চা চামচ
১০. হলুদ গুঁড়া ২ চা চামচ
১১. কাঁচা মরিচ ৫-৬টি
১২. টমেটো কুচি ১ কাপ
১৩. তেল ৫ টেবিল চামচ
১৪. গোলমরিচগুঁড়া আধা চা চামচ
১৫. দারুচিনি ১ টুকরা
১৬. তেজপাতা ২টি
১৭. পানি প্রয়োজনমতো
১৮. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি:

প্রথমে জলপাই টুকরো করে কেটে নিন। এরপর মুরগির মাংসে সব বাটা ও গুঁড়া মসলা মেখে প্রায় ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন।

একটি পাত্রে তেল গরম করে দারুচিনি ও তেজপাতা দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটো যোগ করে নেড়ে মিশিয়ে দিন। এবার ম্যারিনেট করা মুরগি পাত্রে দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। এরপর প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে সেদ্ধ করুন।

মাংস সেদ্ধ হয়ে এলে জলপাই, কাঁচা মরিচ ও সামান্য গোলমরিচগুঁড়া দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে রাখুন, যাতে জলপাইয়ের টক-সুগন্ধ মুরগির মধ্যে ভালোভাবে মিশে যায়। ঝোল ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর