রাজপথের রাজনীতি
হরতাল নাইরে,
এমপিরা সংসদে
আমরাও যাইরে।
ওনারা তো একসাথে
হাততালি পিটিয়ে,
বক্তৃতা যায় করে
মেজাজটা খিটিয়ে।
দেশ গড়ার কথার চেয়ে
অন্য কথা বেশি,
ঝগড়াটা অহেতুক
শুধু রেশারেশি।
জোড়া তালিয়ে দিয়ে তারা
করে এমন চিৎকার,
ভাবখানা দেখায় যেনো,
কত বেশি জিদ কার!
(লেখক, সিনিয়র সাংবাদিক মাছরাঙা টেলিভিশন)
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.