1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মুক্তি পাচ্ছে না সিনেমা ‘বিলডাকিনি’

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

বিনোদন প্রতিবেদক | আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে না সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বিলডাকিনি’। মোশাররফ করিম ও পার্নো মিত্র অভিনীত সিনেমাটি আগামীকাল ২৪ জুলাই মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। প্রচারণার মাঝপথেই হঠাৎ থমকে গেল চলচ্চিত্রটির মুক্তি।

তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা ফজলুল কবীর তুহিন। তিনি বলেন, “অনিবার্য কারণ বশত আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে পারছি না। দর্শকদের কাছে আমরা বিনীতভাবে ক্ষমাপ্রার্থী। তবে, আশা করছি আসন্ন কোন একটি উৎসবকে কেন্দ্র করে উৎসবের সাথেই মুক্তি পাবে ‘বিলডাকিনি’।

এর আগে গত ১০জানুয়ারি চলচ্চিত্রটির প্রথম পোস্টার উন্মোচন করেন চলচ্চিত্রটির অভিনেতা মোশাররফ করিম। নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘বিলডাকিনি’ ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন। ছবির শ্যুটিং হয়েছে নওগাঁর প্রতিসর, নাটোর এবং বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর